back to top
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬
Single Page Top Banner

বন্দরে লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

“এনসিটি নিয়ে চুক্তি বোধ হয় ঠেকানো যাবে না”- নৌ উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো ।

নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন,‘চুক্তি (নিউমুরিং টার্মিনাল) বোধ হয় ঠেকানো যাবে না। তবে দেশের ক্ষতি করে কোনো চুক্তি হবে না।’

চট্টগ্রাম বন্দরে আন্দোলনকারীদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, কোনো তাড়াহুড়ো নয়, তিন মাস আগ থেকেই নেগোসিয়েশন চলছে। ছয়মাস আগ থেকে তারা এখানে এসেছে।

সব বিষয়ে তার সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, আমি তাদের সাথে কথা বলেছি, আমার বক্তব্যও দিয়েছি। এখন আমি ফিরে গিয়ে উচ্চ পর্যায়ে তাদের কথা পৌঁছে দেবো। দেশের ১৮ কোটি মানুষকে জিম্মি করার অধিকার কারো নেই বলেও তিনি মন্তব্য করেন

এসময় তিনি জানান, আগামীকাল (শুক্রবার) সকাল থেকে চট্টগ্রাম বন্দর সচল করা হবে, কেউ বাধা দিলে সরকার হার্ডলাইনে যাবে।

এদিকে নৌ উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরে লাগাতার কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে বন্দর ভবনে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন ” এই সময়ের মধ্যে নৌ উপদেষ্টার আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে রোববার থেকে আবার কর্মবিরতি কর্মসূচি চালুর হবে।”

তিনি আরো বলেন, এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার প্রক্রিয়া থেকে সরকার সরে না আসলে এবং শ্রমিকদের শাস্তিমূলক বদলি প্রত্যাহার ও হয়রানি বন্ধ না করলে আবারো কর্মবিরতি চলবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত