back to top
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
Single Page Top Banner

জাতীয় নির্বাচন: মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী

ডেস্ক নিউজ:

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ করতে মাঠে নেমেছে সেনা বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন চেকপোস্টে তলাশি শুরু করেছেন তারা।

ভোটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আজ থেকে মাঠে নেমেছেন ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তারা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ জানান, আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। ইসির কেন্দ্রীয় সমন্বয় সেলও পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সুরক্ষা অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক তথ্য পাবে ইসি। শঙ্কাহীন নির্বিঘ্ন ভোটের পরিবেশের জন্য যা যা দরকার, সব ব্যবস্থা নেয়ার কথা জানায় নির্বাচন কমিশন।

এরইমেধ্য সব ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে। এদিকে নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত