back to top
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬
Single Page Top Banner

“চট্টগ্রাম ১০ আসনের প্রতিটি এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিবো”- সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম ১০ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান এর পক্ষে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এস কে খোদা তোতনের খুলশীর বাসভবনে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের ভোটার সমাগম ঘটে।

বৈঠকে সাঈদ আল নোমান বিএনপির নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে তিনি এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।

উঠান বৈঠকে সাঈদ আল নোমান বলেন, নির্বাচিত হলে ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে রূপান্তরিত করা হবে। চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী, মাদকসেবী ও মাদক কারবারিদের এখানে কোনোভাবেই আশ্রয় দেওয়া হবে না বলেও বলেন তিনি।

তিনি সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত