back to top
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
Single Page Top Banner

১১ দলীয় জোটের নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলা হচ্ছে : জামায়াত আমির

অন লাইন ডেস্ক

সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলা এবং বাড়ি-ঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার রাতে জামায়াতের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

জামায়াত আমির বলেন, ‘অতি দ্রুত এ ধরনের হামলা বন্ধ করতে হবে। নেতাকর্মীদের সুরক্ষা দিতে হবে।

আমরা দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই। তারা এভাবে হামলা করলে দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হবে।’
নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে জামায়াত আমির বলেন, ‘নির্বাচনে ব্যালট পেপারের একই ইস্যুতে দুই আসনে দুই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-৮-এ যেটা গ্রহণ করা হয়েছে, ঢাকা-১৩-তে তা বাতিল করা হয়েছে। একই ধরনের অন্যায় করা হয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনে।’

তিনি বলেন, ‘আমরা নতুন রাজনীতি চাই। আমরা নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাব। আমরা আর কোনো ফ্যাসিবাদ চাই না। আমাদের উদারতাকে যারা দুর্বলতা মনে করবে, এটা তাদের জন্য বিপদ।’

তিনি আরো বলেন, ‘গতকাল থেকে যেসব অন্যায় হয়েছে আমরা এগুলোর প্রতিকার চাই। আমরা প্রতিশোধ চাই না। নিয়মতান্ত্রিকভাবে এগুলো রোধ করুন। আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চাই।

জামায়াত আমির বলেন, ‘অনেক ঋণখেলাপি তথ্য গোপন করেছেন। আমরা দৃষ্টি আকর্ষণ করলেও ইসি সেগুলো আমলে নিইনি। আমরা এর প্রতিকার চাই। পদক্ষেপ নিন, আমরা সহযোগিতা করব।’

তিনি বলেন, ‘কিছু মানুষ জীবন দিয়ে ২০২৬-এর নির্বাচন এনে দিয়েছে। অথচ আমরা দেখছি বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের ঘোষণা দিয়ে পুনর্বাসন করা হচ্ছে। এটা দুঃখজনক।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “গণভোটে ‘হ্যা’ বিজয়ী হয়েছে। এখন জুলাই সনদ কার্যকর করতে হবে। এই জুলাই সনদ হয়েছে নতুন বন্দোবস্তের জন্য।”

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত