back to top
শনিবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৬
Single Page Top Banner

পররাষ্ট্রনীতিতে বাংলাদেশের নিজস্ব স্বার্থ অগ্রাধিকার পাবে : আমীর খসরু

ডেস্ক নিউজ:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘ভবিষ্যতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোনো বিশেষ দেশকেন্দ্রিক হবে না। সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের নিজস্ব স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।’

শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘কোনো নির্দিষ্ট দেশ নয়, বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি।
নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপির চেয়ারম্যানকে ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘অভিনন্দন জানিয়েছেন। সেখানে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ ও সম্পর্ক উন্নয়নের বিষয়টি এসেছে। ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় প্রসঙ্গে আমীর খসরু বলেন, “অতীতের যেকোনো সময়ের মতো এবারও বাংলাদেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। এই জয়কে তিনি মানুষের ‘আস্থা’ হিসেবেই দেখছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত