back to top
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬
Single Page Top Banner

শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবি করা ভুয়া এনএসআই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীর নিকট থেকে চাঁদা দাবি করার অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে বেনজিরি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে ।

সেনাবাহিনী সূত্রে জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্প থেকে ওয়ারেন্ট অফিসার নাজির এর নেতৃত্ব একটি টহল পিকাপ গিয়ে তাকে সাতকানিয়া আর্মি ক্যাম্পে নিয়ে আসেন।পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সৈনিক হিসেবে পরিচয় দিলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির বিষয়টি নিজে স্বীকার করেন। তল্লাশির সময় তার কাছ থেকে বাংলাদেশ আর্মি লোগো দিয়ে স্টিকার লাগানো একটি মোটরসাইকেল,একটি আর্মি মানি ব্যাগ,একটি ভি আইপি ক্যাপ,বিভিন্ন র‍্যাংকের ৪ টি ছবি,একটি ব্লুটুথ হেড ফোন,বিভিন্ন কোম্পানি কার্ড,একটি আর্মি ছুটির সনদ পত্র, দুইটি চেতনা ও মূল্য বোধ,
একটি ঘড়ি ও নগদ টাকা
উদ্ধার করা হয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাথে এনএসআই পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। আটকের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত