back to top
বুধবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৬
Single Page Top Banner

হামলায় নিহত যুবকের লাশ হালদা নদীতে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাউজানের হালদা নদীতে নিখোঁজ যুবক মোহাম্মদ সাব্বিরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে রাউজান অংশের নোয়াপাড়া ইউনিয়নের মোকামিপাড়া ছায়ারচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের আবদুল মান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাট এলাকায় একটি ওরশের অনুষ্ঠান শেষে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন সাব্বির ও তার কয়েকজন বন্ধু।

ওই অনুষ্ঠানে দুই দল যুবকের মধ্যে কথা-কাটাকাটির জেরে পরে নদীপথে ফেরার সময় একটি দল নৌকায় উঠে অপর দলের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তিনজন নদীতে পড়ে যান। তাদের মধ্যে দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও সাব্বির নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলার সময় তার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল।

হালদা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রমজান আলী জানান, ‘খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হয়। মঙ্গলবার সকালে নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত