চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও আলোচিত তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ইকরামকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তার সহযোগী আবুল কামাল আজাদকেও আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ জব্দ করা হয়।


