back to top
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
Single Page Top Banner

হালিশহরে গ্যাস বিস্ফোরণে আহতদের পাশে সাঈদ আল নোমান

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম নুরজাহান বেগম রানি (৪০)।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে সেখানে একজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান ঘটনা শুনেই হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। এ সময় তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।
সাঈদ আল নোমান বলেন, জাতীয় বার্ন ইউনিটে দগ্ধদের চিকিৎসায় আমি তাদের সার্বক্ষণিক পাশে থাকবো।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত