back to top
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের হালিশহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোটরপার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেন মারা যান।

এখন পর্যন্ত গ্যাস বিস্ফোরণে পাঁচজন মারা গেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় আরও চারজন চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে তিনজনই শিশু।

এর আগে, গত দুইদিনে মারা যান শাখাওয়াতের স্ত্রী নুরজাহান বেগম, সন্তান শাওন, ছোটভাই সুমন এবং তার স্ত্রী আয়েশা। নিহতদের তিনজনকে কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার ভোরে চট্টগ্রামের হালিশহরে এলাকায় হালিমা মঞ্জিল নামে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত