back to top
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
Single Page Top Banner

জামিন পেলেন আ.লীগের আলোচিত সাবেক এমপি বদি

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে হত্যাচেষ্টার মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কামরুল ইসলাম মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাব।

উল্লেখ্য, বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদির পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত