back to top
শনিবার, জুন ২০, ২০২৬
Single Page Top Banner

মসজিদের টাকা চুরির ঘটনায় ২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর সদরঘাট থানা এলাকায় একটি জামে মসজিদের অফিস কক্ষ থেকে চুরি হওয়া ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আরিফ (৩৬) ও মো. সুমন (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ইমাম অফিস কক্ষে টাকা রেখে যান। পরে আসরের নামাজ শেষে গিয়ে টাকাগুলো না পেয়ে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে চুরির ঘটনা ধরা পড়ে।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হালিশহর এলাকা থেকে আরিফকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১ লাখ ২৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমনকে আটক করে আরও ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মসজিদের টাকা চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত ও আটক করতে সক্ষম হয়। চুরির সিংহভাগ টাকাও উদ্ধার করা হয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত