চট্টগ্রাম নগরীর চকবাজারে অবস্থিত কাচ্চি ডাইনে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক এই অভিযানটি পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোর এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনসহ খাদ্যপণ্য লেবেলিংয়ের ক্ষেত্রেও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিং করার প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা পুলিশের (সিএমপি) একটি টিম সার্বিক সমন্বয় ও সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ জাতীয় তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


