back to top
শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
Single Page Top Banner

আফগানিস্তানে ব্যাপক হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহত: দাবি পাকিস্তানের

অনলাইন ডেস্ক:

সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার অভিযোগে আফগানিস্তানে ব্যাপক হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ২২৮ তালেবান যোদ্ধা নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র। খবর আল জাজিরার।

হতাহতের পাশাপাশি আফগানিস্তানের অন্তত ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস ও ১৮টি দখলে নেয়া হয়েছে বলেও দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। এর আগে আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছিল, তাদের অন্তত ৮ জন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।
পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, আফগানিস্তানে ‘অপারেশন গাজাব-লিল-হক্ক’ নামে সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। দেশটির যুদ্ধবিমান নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে বলেও দাবি করা হয়েছে।

সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, অভিযানে কাবুল, পাকতিয়া ও কান্দাহারের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

বিবৃতিতে বলা হয়, তালেবানের বহু সীমান্ত চৌকি ধ্বংস ও দখলের পাশাপাশি দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর এবং দুটি সেক্টর সদর দপ্তরে হামলা হয়েছে। এ ছাড়া ৮০টির বেশি ট্যাঙ্ক, আর্টিলারি গান ও সাঁজোেয়া যান ধ্বংসের কথাও জানানো হয়।
এর আগে গত রোববার আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে বেশ কয়েকজন নিহত হন। ওই ঘটনার জবাবে বৃহস্পতিবার আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তবর্তী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। পরে ইসলামাবাদ পাল্টা হামলা চালালে রাতভর দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত