back to top
বুধবার, মার্চ ৪, ২০২৬
Single Page Top Banner

বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় ছুরিসহ আটক ভাই

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ এলাকায় বোনের বাড়িতে গিয়ে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাইয়ের বিরুদ্ধে।

সোমবার (২ মার্চ) রাতে নগরের হালিশহর থানার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছেনোয়ারা বেগম (৪৮) ওই এলাকার বাসিন্দা সাবের আহমদের স্ত্রী। অভিযুক্ত ভাইয়ের নাম জানে আলম (৪২)।

এ ঘটনায় অভিযুক্ত ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানা গেছে ছেনোয়ারা বেগমকে তার ভাই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ভাইকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।

নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন জানান, ঘটনার সময় আমি আর বাবা তারাবির নামাজ আদায় করতে মসজিদে ছিলাম। নামাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এসময় এলাকাবাসী তার মামাকে রক্তাক্ত ছুরিসহ আটক করে রাখে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত