back to top
শনিবার, মার্চ ৭, ২০২৬
Single Page Top Banner

সিএমপি’র শীর্ষ সন্ত্রাসী বুইশ্যার ভাইসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপি’র গোয়েন্দা বিভাগ (উত্তর) এর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার ভাইসহ দুইজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টায় নগরের পাঁচলাইশ থানাধীন আরাকান সোসাইটি প্রবেশ গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)।

শাহাব উদ্দিন শাবু ভোলা জেলার দৌলতখান থানার চরপাতা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় বসবাস করতেন। তিনি কুখ্যাত সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যার আপন ভাই বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে পারভেজ কক্সবাজারের চকরিয়া উপজেলার দুলাহাজারা এলাকার হলেও বর্তমানে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে সিএমপির চান্দগাঁও ও পাঁচলাইশ থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যা চেষ্টা, চুরি, ছিনতাই এবং দ্রুত বিচার আইনে মোট ৬টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলাগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত