কাউখালী রাঙামাটি পবিত্র রমজানুল মোবারকের তাৎপর্য ও ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে রাঙামাটির কাউখালীতে তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ই মার্চ মাদ্রাসার নিজস্ব মিলনায়তনে আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে রমজানের গুরুত্ব ও বদর যুদ্ধের বীরত্বগাথা তুলে ধরেন প্রখ্যাত আলেম সৈয়দ তৌহিদুল আল কাদেরী। তিনি তাঁর বক্তব্যে ইসলামের মূল আদর্শ ও তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ওমর ফারুক তালুকদার, মামুন হাসান শাফায়েত হোসেন পিন্টু, আবুল কালাম মনির হোসেন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসহাক সওদাগর। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সুপার।

বক্তারা বলেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত এই মাদ্রাসাটি অত্র এলাকায় সুন্নিয়তের মশাল হিসেবে কাজ করছে। রমজানের এই বরকতময় মাসে বদর দিবসের আলোচনা আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং মরহুম এবং মরহুমাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।


