back to top
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Single Page Top Banner

গুরুত্বপূর্ণ ৮১ পয়েন্টে ২৬৯টি ক্যামেরা স্থাপন করলো সিএমপি

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপি’র উদ্যোগে নগরীর ৮১ টি পয়েন্টে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৬৯ টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ রবিবার (৮ মার্চ) সিসিটিভি মনিটরিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কমিশনার বলেন, নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিসিটিভি মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহ সার্বক্ষণিক নজরদারির আওতায় আসবে, যা অপরাধ দমন ও দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত