back to top
সোমবার, মার্চ ৯, ২০২৬
Single Page Top Banner

বাস-মোটরসাইকেল সংঘর্ষ: ফটিকছড়িতে ৩ যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়িতে বাস খাদ পড়ে ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে পেলাগাজী দীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত ১৪ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করে।

বর্তমানে গুরুতর আহত ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম জানান, বাসটি বৌভাতের রিজার্ভ ভাড়া নিয়ে বোয়ালখালী থেকে খাগড়াছড়ির মানিকছড়িতে গিয়েছিল। ফেরার পথে ফটিকছড়িতে পেলাগাজী দীঘি এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলকে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের ধাক্কায় বাইকের আরোহীসহ ৩ জন নিহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতদের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত