back to top
বুধবার, মার্চ ১১, ২০২৬
Single Page Top Banner

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক:

সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সজিব নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে স্থানীয় টমোটো খেতে সজিবের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত সজিব (২৫) মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে।

সজিব মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের গ্যারেজে কাজ করতেন। জানা যায়, উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় মঙ্গলবার (১০ মার্চ) সকাল দশটার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদের সরকারি ভিজিএফ সরকারি চাল বিতরণের সময় যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে সন্ধ্যা ইফতারের পর শাহাবুদ্দিনের লোকজন আলিমের ওপর স্থানীয় একটি দোকানের সামনে এসে হামলা চালায়। পরে দুই গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, আলিম ও শাহাবুদ্দিনের মধ্যে বিরোধ ছিলো। মঙ্গলবার ইউনিয়ন পরিষদে সরকারি চাল বিতরণ সময় দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এনিয়ে রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আট জন আহত হয়।

কিন্তু সজিব আহত হয়ে সজিব স্থানীয় একটি টমেটো খেতে পড়ে ছিলো তা কেউ জানতো না। বুধবার সকালে সজিবের রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত