back to top
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
Single Page Top Banner

ঈদের নতুন জামা পরা হলো না শিক্ষক পত্নীর 

সন্দ্বীপ প্রতিনিধি:

স্বামীকে নিয়ে ঈদের শপিং করে বাড়ি ফিরছিলেন শিক্ষক দম্পতি। নিজেদের পাশাপাশি তিনটি ছেলের জন্যও কিনেছিলেন নতুন জামা কাপড়। কথা ছিল পরিবারের সবাই মিলে নতুন জামা কাপড় পড়ে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু বিধি বাম, বাড়ি ফিরেছেন ঠিকই কিন্তু ততক্ষণে দেহে প্রাণ ছিল না শিক্ষক পত্নীর। ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে তিনি মারা যান। গত বুধবার সন্ধ্যায় সন্দ্বীপ উপজেলার খন্তার হাটে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম স্বপ্না বেগম (৪০)। তিনি পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মোস্তফার সহধর্মিণী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় স্বামী মো. মোস্তফার সাথে ঈদের শপিং করতে বেড়িয়েছিলেন স্বপ্না বেগম। কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার জন্য স্বামীর মোটরসাইকেলে বসেছিলেন। মোটরসাইকেল ঘুরানোর সময় রাস্তার উপর রাখা পাথরে স্লিপ করে দুজনে ছিটকে পড়ে যান। স্বামী মোস্তফা মাস্টার রাস্তার এক পাশে পড়েন। কিন্তু স্বপ্না বেগম রাস্তার উপর দিয়ে যাওয়া একটি ট্রাকের চাকার নিচে ছিটকে পড়েন। ট্রাকের একটি চাকার চাপায় মাথায় মারাত্মক ভাবে আহত হন। মাথা থেকে একটি চোখ বেরিয়ে আসে। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের অভিযোগ, রাস্তার উপর রাখা পাথরের সাথে স্লিপ করে এই দুর্ঘটনা ঘটেছে। এছাড়াও রাস্তার নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল রাস্তার উপর রাখাতে নিয়মিত এই ভয়াবহ যানজটের ঘটনা ঘটছে।

সন্দ্বীপ থানার পুলিশের ওসি মো. জায়েদ নূর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত