চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব আবু সুফিয়ানের পক্ষে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যেগে সুবিধাবঞ্চিত অসহায় জনগোষ্ঠীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাকলিয়ার বউবাজার এলাকায় ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক এটিএম ফরিদুল আলম এর সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী ইউনুছ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ.কে. খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাকলিয়া থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম আই চৌধুরী মামুন, বাকলিয়া থানা বিএনপি নেতা ছৈয়দ তানভীর, যুবদল নেতা সাঈদুজ্জামান রনি সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।


