back to top
মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
Single Page Top Banner

মবকে কঠোরভাবে দমন করা হবে : মির্জা ফখরুল ইসলাম

ডেস্ক নিউজ:

বিএনপি যে কথা বলে সেটা কাজ করে দেখায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু পাম্পে আমরা দেখেছি ভাঙচুর হয়েছে। আমরা বলতে চাই কোনো মব তৈরি করতে দিব না, মবকে কঠোরভাবে দমন করা হবে। গায়ের জোড়ে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না।

আজ সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতি করবে। সামনের দিনগুলো খুব একটা ভালো হবে না, সব কিছু দাম বাড়বে। এটাকে মোকাবিলা করেই সরকার কাজ করতেছে। কিন্তু কিছু পাম্পে আমরা দেখেছি ভাঙচুর হয়েছে। আমরা সরাসরি বলতে চাই কোনো মব তৈরি করতে দিব না, কঠোরভাবে দমন করা হবে মবকে। গায়ের জোড়ে আইনের বাইরে গিয়ে কেউ কোনো কাজ করবেন না।

মির্জা ফখরুল বলেন, কিছু সংখ্যক নেতা বের হয়েছে যারা বেহেশতে যাওয়ার টিকিট দিচ্ছে, কিন্তু বেহেশত তো দিতে পারল না এবার। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাআল্লাহ বেহেশতে যাব। একটা জিনিস মনে রাখবেন, ধর্মকে বিক্রি করে কিছু করা যায় না।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি যে কথা বলে সেটা করে দেখায়, আমরা আমাদের কাজ করে ইবাদত করে বেহেস্তে যাব। ধর্মকে ব্যবহার করে কেউ বেহেস্তে যেতে পারে না।

প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, সৎভাবে কাজ করবেন, কেউ যাতে অভিযোগ করতে না পারে যে খাল খনন হয়নি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত