back to top
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
Single Page Top Banner

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাঈদ আল নোমান এমপি’র শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম ব্যুরো:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ শেষে সাঈদ আল নোমান বলেন, “গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম যিনি স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তি যুদ্ধের সূচনা করেন। একই সঙ্গে স্মরণ করি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, নির্যাতিতা মা, বোন যাঁদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এই আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই আমরা গড়ে তুলতে চাই একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ।”

তিনি শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতন, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি হাজী বাবুল হক,আব্দুল আলীম স্বপ্নন, তোফাজ্জল হোসেন, দাদন দড়ি সুরুজ,রেজাউল করিম মিন্টু, জমির উদ্দিন নাহিদ, মোঃ জাকির,শেখ রাসেল, আব্দুল হাই, আব্দুল করিম ভুট্টো সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত