ঈদের আনন্দঘন উৎসবের পর, দ্য পেনিনসুলা চট্টগ্রাম সফলভাবে শুরু করেছে ঐতিহ্যবাহী বাঙালির আড্ডার অনন্য আয়োজন—“আড্ডা & নস্টালজিয়া”, যেখানে রয়েছে আকর্ষণীয় বাঙালি স্ন্যাকস বুফে উইথ টি এক্সপেরিয়েন্স, এক্সক্লুসিভলি স্পন্সরড বাই ইস্পাহানি টি। এই বিশেষ আয়োজনটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, প্রাণবন্ত ওজোন লাউঞ্জে।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি, ডিরেক্টর জনাব মুস্তাফা তাহসীন আরশাদ। এ সময় উপস্থিত ছিলেন দ্য পেনিনসুলা চট্টগ্রামের ডিরেক্টর জনাব সাবেদুর রহমান, অপারেশন ম্যানেজার আনোয়ার পাশা এবং সম্মানিত সকল বিভাগীয় প্রধানবৃন্দ।
চিরচেনা বাঙালির আড্ডা সংস্কৃতি থেকে অনুপ্রাণিত এই আয়োজনটিতে রয়েছে মজাদার ক্রিস্পি স্ন্যাকস, লোভনীয় চাট এবং নস্টালজিক মিষ্টান্নের এক বৈচিত্র্যময় বুফে, সাথে ইস্পাহানি চায়ের সুমিষ্ট সুবাস—মাত্র ১৯৯৯ টাকা নেট মূল্যে। ভিনটেজ উপাদান ও ঐতিহ্যবাহী ছোঁয়ায় সাজানো মনোমুগ্ধকর ডেকোরেশন আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরোনো দিনের উষ্ণ স্মৃতিতে, যেখানে প্রতিটি কোণেই রয়েছে নস্টালজিয়ার আবেশ।
পুরনো বাংলা গানের সুরে এটি ইতোমধ্যেই হয়ে উঠেছে ঈদ-পরবর্তী সময়ের অন্যতম আকর্ষণীয় আড্ডাস্থল—পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর এক অনন্য সুযোগ।
কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অভিজ্ঞতা চলবে প্রতি শুক্রবার ও শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বিস্তারিত জানতে: ০১৭ ৫৫৫৫ ৪৫৫৬ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে৷


