back to top
মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
Single Page Top Banner

নিজহাতে ব্যানার-পোস্টার সরালেন চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর চকবাজার এলাকায় অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বুধবার (১ এপ্রিল) দুপুরে অলিখাঁ মসজিদ মোড় থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র নিজের ছবি সম্বলিত একাধিক ব্যানার নিজহাতে সরিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। তাঁর এ পদক্ষেপ উপস্থিত জনসাধারণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং নগর ব্যবস্থাপনায় সমতা ও আইনের প্রয়োগের বার্তা দেয়।

অভিযান চলাকালে সড়ক ও বিভিন্ন স্থাপনায় টাঙানো অবৈধ বিলবোর্ড, ব্যানার ও পোস্টার সরানো হয়।
মেয়র বলেন, নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় অবৈধ কোনো বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। আইন সবার জন্য সমান, তাই আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। নগরীকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসায়িক পণ্য রাখার অভিযোগে দোকান মালিকদের সতর্ক করা হয়। মেয়র নিজে হেঁটে বিভিন্ন দোকানের সামনে গিয়ে ফুটপাত থেকে পণ্য সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, ফুটপাত পথচারীদের জন্য, এটি দখল করে ব্যবসা পরিচালনা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অব্যাহত থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার-পোস্টার ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত