back to top
শুক্রবার, মে ২৯, ২০২৬
Single Page Top Banner

সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ হবে দোকান-শপিং মল: জ্বালানি মন্ত্রী

ডেস্ক নিউজ:

সন্ধ্যা ৬টার মধ্যেই দোকান ও শপিং মল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিং মল ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বৈশ্বিক সমস্যা সমাধানে সরকার সবার সহযোগিতা চায়। শুধু দোকানে নয়, সব খাতেই সরকার সাশ্রয় করছে। দোকান বন্ধের এই সিদ্ধান্ত আপাতত তিন মাস চলবে।

১১টা থেকে ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখতে চায় দোকান মালিক সমিতি
কোরবানি ঈদের আগে আবারও সরকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ যেন নষ্ট না হয়, সে বিষয়ে সরকার আন্তরিক রয়েছে। বিশ্বের অনেক দেশেই সন্ধ্যায় দোকান বন্ধ হয়। এটি অভ্যাসে পরিণত হলে জনগণও সময় অনুযায়ী তাঁদের কেনাকাটা করবে।

পরে সরকারের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানান ব্যবসায়ী নেতারা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত