back to top
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
Single Page Top Banner

বাকলিয়ার শুটার ফারুক গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর ১৯ নং দ: পশ্চিম  বাকলিয়ায় দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনায় অভিযুক্ত শুটার ফারুক’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুসহ পাঁচজন আহত হন।

পুলিশ জানায়, গত ৪ এপ্রিল রাত ৯টার দিকে বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকার ময়দারমিল স্কুল মাঠের সামনে মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষ পিস্তল, শর্টগান ও দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়।

এ সময় গুলিতে পথচারী শিশু ফাহিম (১৩) দুই পায়ে গুলিবিদ্ধ হয়। এছাড়া আরও চারজন গুরুতর আহত হন।
তাঁদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করে।
পরে আহত শিশুর বাবা সোলাইমান বাদশা বাদী হয়ে মোরশেদ খান, শওকত, ফারুক ও হোসেনসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোলাগুলির ঘটনার পরদিন ভোরে ফারুকের ভাড়া বাসা থেকে একটি দেশীয় তৈরি শর্টগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়। পরবর্তী অভিযানে গত ৬ এপ্রিল শওকত এবং গত ৭ এপ্রিল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, সবশেষে ৮ এপ্রিল রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পলাতক ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়। ফারুকের বিরুদ্ধে আগে একটি মাদক মামলাও রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত