back to top
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Single Page Top Banner

পদত্যাগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সকল সদস্য

ডেস্ক নিউজ:

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে কমিশন নিয়ে জারি করা অধ্যাদেশ জাতীয় সংসদে বাতিল হয়ে যাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। পদত্যাগের পর বিদায়ী সদস্যদের পক্ষ থেকে গণমাধ্যমে একটি খোলাচিঠি পাঠানো হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলের আপত্তি নাকচ করে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশটি বাতিল করে আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালু করা হয়। বিলে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই এটি কার্যকর হবে।

পদত্যাগের বিষয়ে বিদায়ী কমিশনের সদস্য নূর খান জানান, সরকারের পক্ষ থেকে তাদের পদত্যাগের কথা বলা হয়নি, বরং এক ধরনের ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছিল। যেহেতু তারা আগের অধ্যাদেশের অধীনে দায়িত্ব পেয়েছিলেন এবং সেটি এখন আর বহাল নেই, তাই তারা পদত্যাগ করাকেই সমীচীন মনে করেছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত