চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) নবনির্বাচিত নেতৃবৃন্দরা। নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে চট্টগ্রামের উন্নয়ন ও সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন সহ বিভিন্ন গঠনমূলক বিষয়ে আলোচনা হয়।
এসময় সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন টিসিজেএ’র নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। তিনি বলেন, একটি পরিকল্পিত ও সুন্দর নগরী গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিসীম।
চসিকের চলমান উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করে তিনি বলেন, নগরের জনসম্পৃক্ততা নিশ্চিত করতে এবং নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন অত্যন্ত জরুরি।
টিসিজেএ নেতৃবৃন্দ মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নগরের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে চসিকের উন্নয়নমূলক কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বৈঠকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ সুবিধার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী (মামুন), সহ সভাপতি সঞ্জীব দে বাবু, সহ সাধারণ সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক মো. পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল হোসেন টিপু, নাজিম উদ্দিন, মেয়রের সহকারী একান্ত সচিব মারুফুল হক চৌধুরী এবং সহকারী একান্ত সচিব জিয়াউর রহমান জিয়া।


