back to top
শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Single Page Top Banner

দ্বায়িত্ব পাওয়ার ১২ ঘন্টার মধ্যে ডিবি'র (উত্তর) সাফল্য

পাঁচলাইশে পার্কিং থেকে চুরিকৃত প্রাইভেটকারটি উদ্ধার, গ্রেফতার ১

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে একটি ভবনের পার্কিং থেকে প্রাইভেটকার চুরির ঘটনার তদন্তের দ্বায়িত্ব পাওয়ার মাত্র ১২ ঘন্টার মধ্যে এসময় চুরি হওয়া গাড়িটিও উদ্ধার ও জড়িত একজনকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)

গ্রেপ্তার মো. ইব্রাহিম (৪০) কুমিল্লা জেলার মুরাদনগর থানার নেয়ামতপুর এলাকার ছামির উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগ) এর উপ কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, গত ১৬ এপ্রিল ভোর ৬টায় পাঁচলাইশ থানা এলাকার গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের সামনে পার্কি থেকে একটি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। পরদিন ১৭ এপ্রিল এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর এক পর্যায়ে মামলার দ্বায়িত্ব ডিবি (উত্তর) বিভাগের কাছে হস্তান্তর করা হয়৷ তদন্তের এক পর্যায়ে বায়েজিদ বোস্তামি থানাধীন পূর্ব নাসিরাবাদ চন্দননগর বাজারের পাশে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ি পাকিং থেকে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়িটিও উদ্ধার করা হয়। এটি সংঘবদ্ধ চুরি কিনা সে বিষয়ে মামলা তদন্ত ভার অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ৷

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত