back to top
রবিবার, মে ২৪, ২০২৬
Single Page Top Banner

নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

চট্টগ্রাম ব্যুরো:

ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় নিখোঁজের দুই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মাহমুদ খান মাশফিক (৩৫)। তিনি ওই ভবনেরই বাসিন্দা এবং ভবনটি তাদের পারিবারিক মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ধারণায় পুলিশের অনুমান, ১০ তলা ভবনটির ওপর থেকে লিফটের গর্তে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে মাশফিক নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ শনিবার দুপুরে ভবনের লিফটের গর্তে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, লিফটের দরজা আগে থেকেই আংশিক ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি সেখান দিয়ে নিচে পড়ে যান। এদিকে লিফটে যান্ত্রিক ত্রুটি থাকায় এবং মেকানিক না পাওয়ায় গত দুই দিন ধরে কেউ লিফটের কাছাকাছি যাননি। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান জানান, সাড়ে বারোটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছ।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত