back to top
রবিবার, মে ২৪, ২০২৬
Single Page Top Banner

বায়েজিদে দেয়াল ভেঙ্গে শিশু নিহত, আহত ১

চট্টগ্রাম ব্যুরো:

নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনী সংলগ্ন একটি ভবনের দেয়াল ধসে এক শিশু নিহত ও একজন পথচারী আহত হয়েছে।

আজ শনিবার (২৩ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।
স্থানীয় একটি সুত্র জানিয়েছে, রমজানের মালিকানাধীন একটি প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরির দেয়াল ভেঙ্গে পড়ে সাত বছরের এক শিশু নিহত হয় এবং এক পথচারী গুরুতর আহত হয়েছে।

এ ব্যাপারে বায়েজিদ থানার অপারেশন অফিসার আশরাফুল আলম বলেন, দুর্ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে একটি শিশুর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে প্লাস্টিক রিসাইক্লিং ফ্যাক্টরির মালিক রমজানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে সিসি টিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় দেয়াল ঘেঁষে বিপুল পরিমাণ পলিথিনের বস্তা আগে থেকেই স্তুপ করে রাখা ছিল। ধারণা করা হচ্ছে এতো বেশি পরিমাণ বস্তা দেয়াল ঘেঁষে গাদাগাদি রাখার ফলে ভার সইতে না পেরে এবং বাচ্চাদের গেইট নিয়ে খেলাধূলার কারণে এ দুর্ঘটনা ঘটে। এতে করে কোনোভাবেই মালিকপক্ষ এই দুর্ঘটনার দায় এড়াতে পারেনা বলে মনে করছেন সচেতনমহল।
এ ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানতে রাতে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে জানতে ফোম করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তার বক্তব্য জানা যায়নি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত