back to top
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
Single Page Top Banner

কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি হলেন ফেরদৌস আহমেদ মুন্না

ডেস্ক নিউজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন সীতাকুণ্ডের কৃতি সন্তান চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ফেরদৌস আহমেদ মুন্না।

আজ বৃহস্পতিবার (৪ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।

নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় ফেরদৌস আহমেদ মুন্নাকে ঘিরে সীতাকুণ্ডসহ চট্টগ্রাম জেলার নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে।

দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত আহমেদ মুন্না বর্তমানে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়া হলের ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

তৃণমূল পর্যায় থেকে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখে এসেছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ছিল বলে দলীয় সূত্রে জানা যায়। দলীয় নেতাকর্মীরা বলছেন, কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে তার অন্তর্ভুক্তি দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক কর্মকাণ্ডের স্বীকৃতি। নতুন দায়িত্ব পাওয়ার পর ফেরদৌস আহমেদ মুন্নার অনুসারীরা আশা প্রকাশ করেছেন, তিনি কেন্দ্রীয় যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত