back to top
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Single Page Top Banner

বন্দরে মুখোমুখি সংঘর্ষে ডুবে গেল পাথরবোঝাই লাইটার জাহাজ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নেভাল একাডেমির বিপরীতে পাথরবোঝাই এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় জাহাজটির ১২ জন স্টাফকে জীবিত উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে এমভি বে হারবার-২ আংশিকভাবে ডুবে যায়। তবে এ ঘটনায় বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

কোস্ট গার্ডের জনসংযোগ শাখা জানায়, লাইটার জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হয়। প্রথমে আটজন এবং পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই নিরাপদে রয়েছেন।

বন্দরের রেডিও কন্ট্রোল সূত্রে জানা গেছে, লাইটার জাহাজটি বে হারবার লিমিটেড-এর মালিকানাধীন। জাহাজটিতে পাথর বোঝাই ছিল। দুর্ঘটনার পর জাহাজটি উদ্ধারে মালিকপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কর্ণফুলী নদী দিয়ে সাগর থেকে বন্দরের জেটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এ দুর্ঘটনার কারণে বন্দরের নৌযান চলাচলে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত