দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করেছেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান এম.পি।
চট্টগ্রাম ৯ আসনের অন্তর্গত ১৫, ১৬, ১৭ ও ২১ নং ওয়ার্ডের অসহায়দের মাঝে ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল বিতরণের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আবু সুফিয়ান এম.পি। এসময় তিনি বলেন, সাধারণ মানুষের খাদ্য সংকট লাঘবে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো ও জীবনমান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে। অচিরেই দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী সাফল্য আসবে। যে কোন সংকটে আমরা আপনাদের পাশে আছি। যে কোন পরিস্থিতিতে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক শাহেদ বক্স, সাবেক সদস্য আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, এ কে এম আশরাফুজ্জামান স্বপন, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি মন্জুর রহমান চৌধুরী।
২১নং জামাল খান ওয়ার্ড বিএনপির আহবায়ক তৌহিদুস সালাম নিশাদের সভাপতিত্বে ও সদস্য সচিব দিদারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ স্বপন, মোহাম্মদ কামাল, মোহাম্মদ মনসুর, দোলন দাশ, মোহাম্মদ আলমগীর, হাসানুল করিম,মোহাম্মদ সেলিম, আবু নাছের পেয়ারু, ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরী, ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন চৌধুরী দৌলত, ফারুক হোসেন স্বপন, আবু বক্কর চৌধুরী, হাফেজ করিমুল ইসলাম, আলফু মিয়া, আকতার খান, কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন প্রমুখ।


