back to top
সোমবার, জুলাই ৬, ২০২৬
Single Page Top Banner

সীতাকুণ্ডে অ্যাম্বুলেন্সের ধাক্কায় তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকায় মাছবোঝাই পিকআপ ভ্যানে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি এক নবজাতকের লাশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেনীর সোনাগাজী এলাকায় যাচ্ছিল।

আহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী। তারা হলেন মারা যাওয়া নবজাতকের চাচা আমির হোসেন, দাদি সুফিয়া খাতুন ও নানি বিউটি বেগম। আহত ব্যক্তিদের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়। নবজাতকের মা মনোয়ারা বেগমও অ্যাম্বুলেন্সটিতে ছিলেন। তবে তিনি সুস্থ রয়েছেন।

এ ব্যাপারে ‎কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নুরুল আফসার বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল থাকায় ইউটার্ন এলাকায় একটি লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে তিনজন আহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের সামনের গ্লাস পুরোপুরি নষ্ট হয়ে গেছে। অ্যাম্বুলেন্সের সামনের অংশের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত