back to top
রবিবার, জুলাই ২৬, ২০২৬
Single Page Top Banner

৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ:

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর এক দিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন। সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার দিকে রাজধানীর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে রওনা দিয়ে সকাল সাড়ে ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম বরিশাল সফর। সেখানে পৌঁছেই তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাড়ে আয়োজিত বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে গৌরনদীর সরিকল-বাটাজোর খালপাড়ে একযোগে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন, যা শেষ মুহূর্তে তাঁর সফরসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপর তিনি বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালপাড়ে দ্বিতীয় দফার বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সেখানে তিনি নিজ হাতে জিআই স্বীকৃত বরিশালের আমড়া এবং নারিকেল গাছের চারা রোপণ করবেন। পাশাপাশি ওই এলাকায় শতাধিক দেশীয় ফলজ, বনজ ও ফুলের গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান জানান, প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। অন্যদিকে, বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার নিশ্চিত করেছেন যে, প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক নিরাপত্তা, যান চলাচল ও লজিস্টিক সহায়তার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে বরিশালের উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নতুন দিকনির্দেশনা আসবে। দিনব্যাপী সব কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত