back to top
রবিবার, জুলাই ১৯, ২০২৬
Single Page Top Banner

জনগণের যেকোনো বিপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পেকুয়া উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

শনিবার (১৮ জুলাই) সকাল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেন তিনি।

ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে পেকুয়ায় শামশুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নির্মাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সালাহউদ্দিন আহমদ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, পেকুয়া থানার ওসি মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ১০০ ঘর নির্মাণ কার্যক্রমকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের যেকোনো বিপদ-আপদে পাশে থাকা সরকারের দায়িত্ব ও অঙ্গীকার।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত