back to top
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Single Page Top Banner

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর ফরেস্ট গেইট এলাকায় প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামের এক যুবককে হত্যা করা হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদ পাঁচলাইশের হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির বাসিন্দা মো. রশীদের ছেলে।

চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা আজাদকে গুলি করে। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। কী কারণে গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত