রিয়াজউদ্দিন বাজারের নেক্সট ফ্যাশনের মালিকসহ ২ জনকে অর্থ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১১ মে) কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- কাজীর দেউরির ভিআইপি টাওয়ার সৌদিয়া টেক্সটাইল ও এক্সপোর্ট জোনের মালিক সাজাপ্রাপ্ত আসামি মো. সেলিম উদ্দিন ও তামাকুমন্ডি লেনের প্রফেসর মার্কেটের নেক্সট ফ্যাশনের মালিক ওয়ারেন্টভুক্ত আসামি মুরাদ মাহমুদ। তাদের গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।


