back to top
মঙ্গলবার, মে ১২, ২০২৬
Single Page Top Banner

উত্তপ্ত আদালত পাড়া: বারের নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ঘিরে নির্বাচন কর্মকর্তাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ প্রকাশ্যে আসায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গঠনতন্ত্র লঙ্ঘন, পক্ষপাতমূলক আচরণ ও আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ নির্বাচন কমিশনের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে।

নানা অভিযোগ তুলে নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি তুলেছেন অপর দুই কর্মকর্তা।
অন্যদিকে অভিযুক্ত কর্মকর্তারা বলছেন, নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাখতে নমনীয়তা দেখানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা শর্ত পূরণ না করায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচন কর্মকর্তাদের এই পাল্টাপাল্টি অভিযোগে আইনজীবীদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন, দ্রুত সংকটের সমাধান না হলে নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
জানা গেছে, পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট রৌশন আরা বেগমসহ তিনজন বিএনপিপন্থী এবং দুইজন জামায়াতপন্থী হিসেবে পরিচিত। কমিশনের সদস্য মোহাম্মদ ফরিদুল আলম ও এইচ এম আশরাফ উদ্দিন বুধবার (৭ মে) সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দেওয়া এক আবেদনে মুখ্য নির্বাচনী কর্মকর্তা রৌশন আরা বেগম, নির্বাচন কর্মকর্তা মো. ইব্রাহীম ও মো. সেলিম উদ্দিনকে প্রত্যাহারের দাবি জানান।

আবেদনে অভিযোগ করা হয়, শুরু থেকেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি করা হচ্ছে। গঠনতন্ত্র অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমার জন্য ৭২ ঘণ্টা সময় নির্ধারিত থাকলেও মাত্র তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এছাড়া যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ না করে পরদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তালিকা প্রকাশ করা হয়, যেখানে আবেদনকারী দুই কর্মকর্তার কোনো স্বাক্ষর ছিল না।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত