back to top
মঙ্গলবার, মে ১২, ২০২৬
Single Page Top Banner

ফটিকছড়িতে বাস পিকআপ সংঘর্ষে আহত ৭ জন

পুলিশের গাড়িতে হামলার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলের পাশে থাকা হাইওয়ে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (১২ মে) বেলা ১১টার দিকে নাজিরহাট পৌরসভার বাগমারা পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা একটি বাসের সঙ্গে আমবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে পুলিশ কার্যকর ভূমিকা রাখছে না।

দুর্ঘটনায় আহতদের মধ্যে সাগর, সুমন, জয়নাল, রহিম ও কামালের নাম জানা গেছে। বাকি আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোবারক জানান, অতিরিক্ত কাঁচামাল নিয়ে পিকআপটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে বিপরীত দিক হতে আসা ফটিকছড়ি সদরমুখী বাসের সাথে অনেকটাই মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। ঘটনাস্থলের পাশে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশ কর্মরত অবস্থায় ছিল। দুর্ঘটনা পরবর্তী জনতা কিছু বুঝে ওঠার আগেই হাইওয়েতে থাকা পুলিশের পিকআপের উপর হামলা করে স্থানীয়রা।

 

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত